১
হাদীস সংকলনের ইতিহাস
লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৮৩
ইমাম শু’বা (র)
ইমাম শু’বা হযরত আনাস ইবনে মালিক (রা) ও হযরত আমর ইবনে মুসলিম (রা) এই দুইজন সাহাবীকে দেখিতে পাইয়াছেন। এই কারণে তিনি তাবেয়ী পর্যায়ের হইলেও জীবনী লেখকগণ তাঁহাকে তাবে-তাবেয়ী মধ্যে গণ্য করিয়াছেন। তিনি ‘ওয়াসিত’ নামক কূফা ও বসরার মধ্যবর্তী এক শহরে জন্মগ্রহণ করেন। প্রাথমিক শিক্ষালাভ করার পরই তিনি ইলমে হাদীস শিখিবার কাজে আত্মনিয়োগ করেন। উত্তরকালে তিনি হইতে চরম মাত্রায় বুৎপত্তি লাভ করেন। তৎকালীন প্রায় সকল বড় বড় হাদীসবিদের নিকট হইতেই তিনি হাদীস শ্রবণ ও সংগ্রহ করিয়াছেন। সাধারণ জীবনী লেখকগণ লিখিয়াছেন যে, তাঁহার হাদীসের উস্তাদের মধ্যে প্রায় চারিশত তাবেয়ী রহিয়াছেন। হাফেয ইবেন হাজার আল আসকালানী লিখিয়াছেন যে, কূফা নগরের তিনশত হাদীসবিদের নিকট হইতে তিনি হাদীস শ্রবণ ও বর্ণনা করিয়াছেন।
এই উস্তাদগণ দুই একটি শহরেই অবস্থান করিতেন না; বরং তারা মুসলিম জাহানের লক্ষ লক্ষ বর্গমাইল বিস্তীর্ণ এলাকায় বিক্ষিপ্ত ছিলেন। তদুপরি রহিয়াছে এই কালের চলার পথের দুর্গমতা ও দূরতিক্রম্য অবস্থা। অনেক সময় কেবল একটি হাদীসের জন্য সহস্র মাইল পথ পায়ে হাঁটিয়া কিংবা উষ্ট্র বা ঘোড়ায় চড়িয়া অতিক্রম করতে হইত। এই সঙ্গে উল্লেখযোগ্য হইতেছে তাঁহার অনন্যসাধারণ তীক্ষ্ণ স্মরণশক্তির। তিনি হাদীস শ্রবণ করিয়া তাহা বড় একটা লিখিয়া লইতেন না; বরং লম্বা লম্বা হাদীস সঙ্গে সঙ্গে মুখস্থ করিয়া ফেলিতেন।
ইহার দুরুন তিনি অতি অল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক হাদীস স্বীয় স্মৃতিপটে মুদ্রিত ও সুরক্ষিত করিয়া রাখিতে সমর্থ হইয়াছিলেন।
সমসাময়িক ও তাঁহার পরবর্তীকালের বড় বড় হাদীসবিদ তাঁহার ইলমে হাদীসৈর অনন্যসাধারণ জ্ঞানের কথা অকপটে স্বীকার করিয়াছেন।