১
হাদীস সংকলনের ইতিহাস
লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১২২
ইমাম আবূ দাউদ (র)
ইমাম আবূ দাউদের পূর্ণ নাম সুলাইমান ইবনুল আশযাস ইবনে ইসহাক আল আসাদী আস-সিজিস্তানী। কান্দাহার ও চিশত-এর নিকটে সীস্তান নামক এক স্থানে তিনি ২০২ হিজরী সনে (৮১৯ খৃঃ) জন্মগ্রহণ করেন।
হাদীস শিক্ষালাভের উদ্দেশ্যে মিসর, সিরিয়া, হিজাজ, ইরাক ও খুরাসান প্রভৃতি প্রখ্যাত হাদীস-কেন্দ্রসমূহ পরিভ্রমন করেন এবং তদানীন্তন সুবিখ্যাত মুহাদ্দিসের নিকট হইতে হাদীস শ্রবণ ও সংগ্রহ করেন। ইমাম আহমদ ইবনে হাম্বল, উসমান ইবনে আবূ সাইবা, কুতাইবা ইবনে সায়ীদ প্রমুখ যুগশ্রেষ্ঠ মুহাদ্দিসগণই হইতেছেন তাঁহার ইলমে হাদীসের উস্তাদ।
হাদীসে তাঁহার যে অসাধারণ জ্ঞান ও গভীর পারদর্শিতা ছিল, তাহা এ যুগের সকল মনীষীই উদাত্ত কণ্ঠে ঘোষণা করিয়াছেন এবং তাঁহার তীক্ষ্ণ স্মরণশক্তির প্রশংসা করিয়াছেন। সেই সঙ্গে তাঁহার গভীর তাকওয়া ও পরহেজগারীর কথাও সর্বজনস্বীকৃতি লাভ করিয়াছেন।
ইমাম হাকেম বলিয়াছেনঃ
ইমাম আবূ দাঊদ তাঁহার যুগে হাদীসবিদদের মধ্যে শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। তাঁহার এই শ্রেষ্ঠত্ব ছিল নিরংকুশ ও অপ্রতিদ্বন্দ্বী। তিনি মিসর, হিজাজ, কূফা ও বসরা এবং খোরাসানে হাদীস শ্রবণ করিয়াছেন।
ইমাম তিরমিযী ও ইমাম নাসায়ী হাদীসে তাঁহার ছাত্র। আশ্চর্যের বিষয় এই যে, ইমাম আহমদ ইবনে হাম্বল একদিকে ইমাম আবূ দাউদ (র)-এর উস্তাদ, অপর দিকে ইমাম আহমদ (র)-এর কোন কোন উস্তাদ ইমাম আবূ দাউদ হইতে হাদীস বর্ণনা করিয়াছেন। ইমাম আহমদ নিজেও কোন কোন হাদীস ইমাম আবূ দাউদ হইতে গ্রহণ ও বর্ণনা করিয়াছেন।
তিনি ২৭৫ হিজরী সনের ১৬ই শাওয়াল বসরা নগের ইন্তেকাল করেন।