১
হাদীস সংকলনের ইতিহাস
লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪১
হযরত আনাস (রা)
পূর্বেই বলা হইয়াছে, হযরত আনাস (রা) দীর্ঘ দশ বৎসর কাল পর্যন্ত নবী করীম (ﷺ)-এর খিদমতে নিযুক্ত ছিলেন।
[ঐ] রাসূলে করীম (ﷺ)-এর সান্নিধ্যে থাকিয়া তাঁহার অনেক কথা শুনিবার এবং অনেক কাজ লক্ষ্য করিয়া দেখিবার তিনি সুযোগ পাইয়াছিলেন। হাদীস বর্ণনার ব্যাপারে যে কয়জন সাহাবী বিশেষ নীতি অবলম্বন করিতেন, তিনি তাহাদের অন্যতম। তিনি ইলমে হাদীসের বিশেষ খিদমত আঞ্জাম দিয়াছেন। বলিতে গেলে সমগ্র জীবনই তিনি হাদীস প্রচারের কাজে নিয়োজিত রহিয়াছেন । রাসূল (ﷺ)-এর ইন্তেকালের পর অন্যান্য সাহাবা যখন যুদ্ধ ও সংঘাতে নিমজ্জিত ঠিক সেই সময়ও তিনি হাদীস প্রচারে অক্লান্তভাবে মশগুল ছিলেন। শেষ জীবনে বসরার জামে মসজিদই ছিল তাঁহার হাদীস প্রচারের কেন্দ্র।
তাঁহারদ হাদীস প্রচারের মজলিসে মক্কা, মদীনা, বসরা, কুফা ও সিরিয়ার হাদীস শিক্ষাভিলাষী ছাত্রগণ আকুল আগ্রহ লইয়া শরীক হইতেন।
তাঁহার বর্ণিত হাদীসের সংখ্যা কয়েক সহস্র। আল্লামা বদরুদ্দীন আইনীর কথায়ঃ
তিনি নবী করীম (ﷺ) হইতে দুই হাজার দুইশত ছিয়াশিটি হাদীস বর্ণনা করিয়াছেন।
তন্ম্যে বুখারী শরীফে ৮৩টি মুসলিম শরীফে অপর ৯১টি হাদীস উল্লেখ করা হইয়াছে। আর ১৬৮ টি হাদীস বুখারী ও মুসলিম উভয় গ্রন্হেই উদ্ধৃত হইয়াছে। বসরা নগরে ইন্তেকালকারী সাহাবীদের মধ্যে তিনিই সর্বশেষ। তিনি প্রায় এক শতাব্দীকাল বাঁচিয়াছিলেন।