hadith book logo

হাদীস সংকলনের ইতিহাস

লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০৯

মুহাম্মদ ইবনে জরীর আত-তাবারী (র)

ইবনে জরীর প্রসিদ্ধ হাদীসবিদ ও কুরআন মজীদের তাফসীর লেখক। তিনি ২২৪ হিজরী সনে জন্মগ্রহণ করেন। তিনি ইমাম তিরমিযী ও নাসায়ী পর্যায়ের মুহাদ্দিস রূপে গণ্য। ইমাম বুখারী ও ইমাম মুসলিমের উস্তাদদের নিকট হইতে তিনি বিপুল সংখ্যক হাদীস শিক্ষা সংগ্রহ করেন। তাঁহার নিকট হইতেও বড় বড় মুহাদ্দিসগণ হাদীস শিক্ষা ও গ্রহণ করিয়াছেন। তাঁহাদের মধ্যে আহমদ ইবনে কামেল, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ শাফেয়ী ও মাখলাদ ইবনে জাফর প্রমুখ মুহাদ্দিসগণ উল্লেখযোগ্য। ইবনে জরীর তাফসীর, হাদীস ও ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে বহু সংখ্যক মূল্যবান ও বিরাট বিরাট গ্রন্হ প্রণয়ন করিয়াছেন।তিনি হাদীস গ্রন্হ সংকলন করিয়াছেন বলিয়া ইবনে কাসীর উল্লেখ করিয়াছেন। হিজরী ৩১০ সনে তিনি ইন্তেকাল করেন।