১
হাদীস সংকলনের ইতিহাস
লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৮৫
মুজাদ্দিদে আলফেসানীর যুগ
মুজাদ্দিদে আলফেসানীর নাম শায়খ আহমদ ইবনে আবদুল আহাদ ফারুকী সরহিন্দী (মৃঃ ১০৩৪ হিঃ)। তিনি শায়খ ইয়াকুব সাইফীর নিকট হাদীস শিক্ষা লাভ করেন এবং বুখারী শরীফ, তাবরিজীর মিশকাত ও সুয়ূতীর জামেউস-সগীর শিক্ষা দেওয়ার অনুমতি লাভ করেন। কাযী বহলূল বদখাশানীর নিকট হইতে সিহাহ সিত্তাহ বর্ণনা করার অনুমতি লাভ করেন। তিনি হাদীস সম্পর্কে ‘হাদীসে আরবায়ীন’ গ্রন্হ ব্যতীত অপর কোন গ্রন্হ রাখিয়া যান নাই। তিনি কুরআন-হাদীসের ভিত্তিতে মুসলিম সমাজ সংস্কার ও সংশোধনের এক বিরাট আন্দোলন পরিচালনা করেন। তাঁহার ‘মকতুবাত’ গ্রন্হে কুরআন-হাদীস শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দেন। ফলে বহু লোক ইলমে হাদীস শিক্ষা করিয়া উহাতে পারদর্শিতা লাভ করিতে উদ্বুদ্ধ ও আগ্রহান্বিত হন। এই সময়কার কয়েকজন মুহাদ্দিসের নাম উল্লেখ করা যাইতেছেঃ
১. শায়খ সায়ীদ ইবনে আহমদ সরহিন্দী (মৃঃ ১০৭০ হিঃ)
২. শায়খ সায়ীদের পুত্র ফরুখ শাহ (মৃঃ ১১১২ হিঃ)
৩. সিরাজ আহমদ মুজাদ্দেদী (মৃঃ ১২৩০ হিঃ) । তাঁহার তিনখানি গ্রন্হ উল্লেখযোগ্যঃ
ক) মুসলিম শরীফের ফারসী তরজমা
খ) জামে তিরমিযীর ফারসী তরজমা
গ) খাদ্য ও পানীয় সম্পর্কিত হাদীসসমূহের সমষ্টি।
৪. শায়খ মা’সুম ইবনে আহমদ সরহিন্দী (মৃঃ ১০৮০ হিঃ)
৫. খাজা আজম ইবনে সায়ফুদ্দীন সরহিন্দী (মৃঃ ১১১৪ হিঃ)।
তিনি বাদশাহ আলমগীরের আমলে প্রখ্যাত মুহাদ্দিস ছিলেন। ‘ফায়যুল বারী শারহে সহীহিল বুখারী’ নামে তিনি বুখারীর ব্যাখ্যা গ্রন্হ রচনা করেন।
৬. শাহ আবূ সায়ীদ ইবনে সাফিউল কাদর মুজাদ্দেদী (মৃঃ ১২৫০)
৭. শাহ আবদুল গনী ইবনে সায়ীদ মুজাদ্দেদী (মৃঃ ১২৯৬ হিঃ)
তিনি ‘ইনজাহুল হাজা শরহে ইবনে মাজাহ’ নামে ইবনে মাজা হাদীস গ্রন্হের রচনা করেন।