hadith book logo

হাদীস সংকলনের ইতিহাস

লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৪

হাসান আল-বসরী

হাসান বসরী যখন জন্মগ্রহণ করেন, তখন বিপুল সংখ্যক সাহাবী ভূ-পৃষ্ঠে বাঁচিয়াছিলেন। তখনকার পরিবেশে সর্বত্র ইলমে রিসালাতের আওয়াজে মুখরিত ছিল।

ইবনে সায়াদ তাঁহার সম্পর্কে লিখিয়াছেনঃ

হাসান বসরী বহু পূর্ণত্ব যোগ্যতার অধিকারী ছিলেন। অতি বড় আলিম ছিলেন, উচ্চ মর্যাদাসম্পন্ন ছিলেন, ফিকাহবিদ ছিলেন, ফিতনা হইতে সুরক্ষিত ছিলেন, বড় আবেদ ও পরহেযগার ছিলেন, জ্ঞানের অধিকারী ছিলেন, শুদ্ধভাষী, মিষ্টভাষী সুন্দর ও অমায়িক ছিলেন।

বিশেষভাবে ইলমে হাদীসে তাঁহার গভীর ব্যুৎপত্তি ছিল।

হাফেয যাহবীর ভাষায় তিনি ছিলেন বড় বিজ্ঞ, ইলমের সমুদ্র।

তিনি হযরত উসমান, আলী, আবূ মুসা আশ’আরী, আবদুল্লাহ ইবনে উমর, আবদুল্লাহ ইবনে আব্বাস, আনাস ইবনে মালিক প্রমুখ বড় বড় সাহাবীর নিকট হইতে হাদীস বর্ণনা করিয়াছেন।