১
হাদীস সংকলনের ইতিহাস
লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৫৫
ইবনে শিহাব জুহরী
(আসল নাম মুহাম্মদ ইবনে মুসলিম)
ইমাম জুহরী ইলমে হাদীসের সুবিখ্যাত মুহাদ্দিস ছিলেন। তিনি হযরত আনাস ইবনে মালিক, সহল ইবনে সায়াদ, সায়েব ইবনে ইয়াযিদ, শুবাইব আবূ জামীলা, আবদুর রহমান ইবনে সায়াদ, রবীয়াতা ইবনে আতাদ, মাহমুদ ইবনে রবী ও আবুত্তোফাইল প্রমুখ সাহাবায়ে কিরাম হইতে হাদীস বর্ণনা করিয়াছেন। অপরদিকে বিপুল সংখ্যক তাবেয়ী তাঁহার নিকট হইতে হাদীস বর্ণনা করিয়াছেন।
ইলমে হাদীসে তিনি ছিলেন সর্ববাদীসম্মত ইমাম। তাঁহার বর্ণিত হাদীস ছিল তাঁহার অপূর্ব স্মৃতিশক্তির বাস্তব প্রমাণ।
আমর ইবনে দীনার তাঁহার সম্পর্কে বলিয়াছেনঃ
ইমাম জুহুরী অপেক্ষা হাদীসের অধিক প্রামাণ্য ও অকাট্য দলীল রূপে আমি আর কাহাকেও দেখিতে পাই নাই।
বস্তুত আল্লাহ তাঁহাকে অপরিসীম স্মরণশক্তি দান করিয়াছিলেন। ইমাম বুখারীর বর্ণনা মতেঃ
তিনি মাত্র আশিটি রাত্রে কুরআন মজীদ সম্পূর্ণ মুখস্থ করিয়াছেন।
তিনি নিজে স্বীয় স্মরণশক্তির পরিচয় দিয়া বলিয়াছেনঃ
কোন কিছু মুখস্থ করিয়া লওয়ার পর উহা আমি কখনও ভুলিয়া যাই নাই।
হযরত উমর ইবনে আবদুল আযীয- এর আদেশক্রমে সর্বপ্রথম তিনিই রাসূল (ﷺ)-এর হাদীস সংগ্রহ ও গ্রন্হাবদ্ধ করেন। তাঁহার হাদীস সংগ্রহের বিরাট কাজ লক্ষ্য করিয়া ইমাম শাফেয়ী বলিয়াছেনঃ
ইমাম জুহরী না হইলে মদীনায় হাদীস সমূহ নিঃসন্দেহে বিলিন হইয়া যাইত।
তিনি ১২৪ হিজরী সনে সিরিয়ার ‘শাগবাদ’ নামক গ্রামে ইন্তেকাল করেন ও সেখানেই তাঁহাকে সমাধিস্থ করা হয়।
তিনি সমগ্র হিজাজ অঞ্চলে প্রাপ্তব্য সুন্নাতে রাসূল (হাদীস) সংগ্রহ করিয়াছিলেন।