hadith book logo

হাদীস সংকলনের ইতিহাস

লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৯

উরওয়া ইবনুয যুবায়র

উরওয়া হাদীস ও ফিকাহ উভয় ধরনের ইলমেই গভীর ব্যুৎপত্তি ও পারদর্শিতা লাভ করিয়াছিলেন। আল্লামা ইবনে সায়াদ লিখিয়াছেনঃ

তিনি বহু হাদীস বর্ণনাকারী ছিলেন, ফিকাহর ইলমে ছিলেন বিশেষ পারদর্শী ও উচ্চ মর্যাদাসম্পন্ন। সকল বিপর্যয় হইতে তিনি সুরক্ষিত ও অত্যন্ত দৃঢ় ও বিশ্বাসযোগ্য ছিলেন।

তাঁহার পিতা, ভাই, মা, খালা প্রভৃতি সকল নিকট-আত্মীয়ই হাদীস জ্ঞান বিশেষ ব্যুৎপত্তিসম্পন্ন ছিলেন। উরওয়া তাঁহাদের সকলের নিকট হইতেই হাদীস আহরণ করেন।

কিন্তু হযরত আয়েশা (রা) বর্ণিত হাদীসসমূহ তিনি প্রায় সম্যক পরিমাণে সংগ্রহ করিতে সমর্থ হইয়াছিলেন। তিনি তাঁহার নিকট বারবার যাতায়াত করিতেন, আর আয়েশা (রা) ছিলেন সকলের অপেক্ষা অধিক বড় আলিমে হাদীস।

[ঐ] উরওয়া নিজেই বলিয়াছেন, হযরত আয়েশার ইন্তেকালের পূর্বে-পূর্বে আমি তাঁহার সমূদয় ইলমে হাদীস আহরণ করিয়া পূর্ণরূপে সংরক্ষণ করিয়া লইতে সমর্থ হইয়াছিলাম।

[ঐ] উরওয়া হযরত আয়েশা (রা) ছাড়াও অন্যান্য বড় বড় সাহাবীর নিকট হইতে বিপুল পরিমাণ হাদীস আহরণ করিয়া লইয়াছিলেন।

[ঐ]