১
হাদীস সংকলনের ইতিহাস
লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪৪
হযরত জাবির ইবন আবদুল্লাহ (রা)
হযরত জাবির ইবন আবদুল্লাহ (রা) ইলমে হাদীসে বিশেষ পারদর্শী ছিলেন। হাদীসের জন্য তিনি আজীবন সাধনা করিয়াছেন। হাদীস শিক্ষা, চর্চা ও প্রচারই ছিল তাঁহার জীবনের লক্ষ্য। এই উদ্দেশ্যে তিনি বহু দূরবর্তী অঞ্চলের দুর্গমতম পথে বহু বৎসর পর্যন্ত সফর করিয়াছেন। তাঁহার সম্পর্কে মিশকাত-গ্রন্হ সংকলনক বলিয়াছেনঃ
তিনি প্রখ্যাত সাহাবীদের অন্যতম। যে কয়জন সাহাবী বেশী সংখ্যক হাদীস বর্ণনা করিয়াছেন, তিনি তাঁহাদের একজন।
তিনি সরাসরি নবী করীম (ﷺ) হইতে যেমন হাদীস বর্ণনা করিয়াছেন, তেমনি করিয়াছেন সাহাবাদের মধ্যমে। ওহুদের যুদ্ধে হযরত আবদুল্লাহ শহীদ হইলে হযরত জাবির রাসূল (ﷺ)-এর স্থায়ী সঙ্গ অবলম্বন করেন। তিনি দীর্ঘদিন জীবিত থাকেন। মুসলিম জাহানের বড় বড় শহর নগর সফর ব্যাপদেশে তিনি হাদীস বর্ণনাকারী বহু সাহাবীর সহিত সাক্ষাত লাভের সুযোগ পান । মসজিদে নববীতে তিনি দীর্ঘদিন হাদীস শিক্ষাদানের জন্য একটি ‘হলকা’ (চক্র) গঠন করেন। রাসূল (ﷺ)-এর পর তিনি ৬৪ বৎসর বাঁচিয়া থাকেন। এই দীর্ঘ জীবন তিনি হাদীস প্রচারেই অতিবাহিত করেন। তাঁহার বর্ণিত হাদীসের মোট সংখ্যা হইতেছে ১৫৪০। তন্মধ্যে বুখারী ও মুসলিম ষাটটি হাদীস মিলিতভাবে উল্লেখ করিয়াছেন। বুখারী আলাদাভাবে ২৬ টি এবং মুসলিম স্বতন্ত্রভাবে অপর ২৬ টি হাদীস উল্লেখ করিয়াছেন।