১
হাদীস সংকলনের ইতিহাস
লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৪৫
দ্বিতীয় ভাগ
দ্বিতীয় ভাগে গণ্য পাঁচশত কিংবা পাঁচশতের অধিক হাদীস বর্ণনাকারী হিসাবে যে সাহাবীদের নাম উল্লেখ করা যাইতে পারে, তারা হইতেছে মাত্র চার জন্য। তাঁহাদের নাম ও সংক্ষিপ্ত পরিচয় দেওয়া গেল
১. হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা):তিনি মক্কা শরীফে ইসলামী দাওয়তের প্রথম সময়েই ইসলাম কবুল করেন এবং রাসূল (ﷺ)-এর সঙ্গে প্রায় প্রতিটি যুদ্ধেই যোগদান করেন। তিনি রাসূল (ﷺ)-এর জুতারক্ষক ছিলেন। রাসূল (ﷺ) কে তিনি কাপড় পরাইয়া দিতেন।
আল্লামা বদরুদ্দীন আইনী তাঁহার সম্পর্কে লিখিয়াছেনঃ
রাসূল (ﷺ) হইতে তিনি ৮৪৮টি হাদীস বর্ণনা করিয়াছেন। তন্মধ্যে বুখারী ও মুসলিমের উভয় কিতাবে ৬৪ টি হাদীস বর্ণিত হইয়াছে। এতদ্ব্যতীত অপর ২১ টি বুখারী শরীফৈ এবং আরো ৩৫টি মুসলিম শরীফে উল্লিখিত হইয়াছে।
২. হযরত আবদুল্লাহ ইবন আমর ইবনুল আস (রা):আল্লামা বদরুদ্দীন আইনী তাঁহার সম্পর্কে লিখিয়াছেনঃ
তিনি অত্যন্ত বড় আলিম ও ইবাদতের কাজে বড় পরিশ্রমী ছিলেন। তিনি হযরত আবূ হুরায়রা (রা) অপেক্ষা অধিক হাদীসের ধারক ছিলেন। কেননা তিনি হাদীস লিখিয়া লইতেন আর হযরত আবূ হুরায়রা (রা) (প্রথমে) লিখিতেন না। এতদসত্ত্বেও তাহার সনদে বর্ণিত হাদীসের সংখ্যা হযরত আবূ হুরায়রার সনদে বর্ণিত হাদীস অপেক্ষা অনেক কম।
তিনি হাদীস লিখিয়া রাখিতেন। মুজাহিদ বলেনঃ আবদুল্লাহর নিকট একখানি হাদীস সংকলন দেখিয়া জিজ্ঞাসা করিরাম ইহা কি? তিনি বলিলেনঃ
ইহার নাম সাদেকা। রাসূল (ﷺ)-এর নিকট হইতে আমার শ্রুত হাদীসসমূহ ইহাতে লিখিত আছে। এই হাদীস শ্রবণে আমার ও রাসূল (ﷺ)-এর মাঝখানে অন্য কোন ব্যক্তি নাই।
৩. হযরত আলী (রা):খুলাফায়ে রাশেদীনের চতুর্থ খলীফা। পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী ও স সময়ে রাসূলের সহচর হিসাবে অবস্থানকারী। রাসূলে করীম (ﷺ)-এর চাচাতো ভাই এবং জামাতা। বনি হাশিম বংশের প্রথম খলীফা ও তিনি।

তাঁহার সনদে রাসূল (ﷺ) হইতে মোট ৫৮৬টি হাদীস বর্ণিত হইয়াছে। তন্মধ্যে বুখারী-মুসলিম উভয়ই নিজ নিজ গ্রন্হে বিশটি হাদীস উল্লেখ করিয়াছেন। এতদ্ব্যতীত বুখারী ৯টি এবং মুসলিম অপর পনেরোটি হাদীস উল্লেখ করিয়াছেন।
৪. হযরত উমর ইবনুল খাত্তাব (রা): খুলাফায়ে রাশেদীনের দ্বিতীয় খলীফা। নবুয়্যাতের ষষ্ঠ বৎসরেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তাহার ইসলাম গ্রহণের ফলে মক্কা শরীফে ইসলাম প্রবল শক্তি লাভ করে। ইসলামের জন্য তিনি সমগ্র জীবন উৎসর্গ করেন।
এক হিসাব মুতাবিক তাঁহার বর্ণিত হাদীসের মোট সংখ্যা হইতেছে ৫৩৯।