hadith book logo

হাদীস সংকলনের ইতিহাস

লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৯

হযরত উসমান (রা)

হযরত উসমান (রা) নিজে হাদীস বর্ণনা করিয়াছেন; কিন্তু খুব অল্প সংখ্যক হাদীসই তাঁহার নিকট হইতে বর্ণিত হইয়াছে। ইহার কারণ প্রদর্শন সম্পর্কে তিনি নিজেই বলিয়াছেনঃ

রাসূলের সাহাবীদের মধ্যে রাসূলের অধিক হাদীস সংরক্ষণকারী আমি নহি, এই কারণটি আমাকে রাসূলের হাদীস বর্ণনা করা হইতে বিরত রাখে নাই। বরং হাদীস বর্ণনা হইতে বিরত থাকার কারণ এই যে, আমি নিজেই রাসূল করীম (ﷺ)-কে এই কথা বলিতে শুনিয়াছি বলিয়া সাক্ষ্য দিয়েছি যে, রাসূল যাহা বলেন নাই তাহা যদি কেহ তাঁহার উপর আরোপ করে তবে সে যেন জাহান্নামে তাহার আশ্রয় খুঁজিয়া লয়।