hadith book logo

হাদীস সংকলনের ইতিহাস

লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৭০

উপমহাদেশে হাদীস প্রচার

সাহাবায়ে কিরামই ছিলেন ইলমে হাদীস প্রচারের সর্বপ্রথম বাহন। তারা ছিলেন দ্বীন-ইসলাম প্রচারের বাস্তব নমুনা ও অগ্রদূত। তারা যেখানেই গিয়াছেন, সেখানেই ইসলাম তখা কুরআন-হাদীস প্রচারে আত্মনিয়োগ করিয়াছেন। কাজেই এই দেশেও যে তারা কুরআনের সঙ্গে সঙ্গে হাদীসের প্রচারের কাজও করিয়াছেন তাহাতে কোন সন্দেহ থাকিতে পারে না। এই কারণে এই কথা বিশ্বাস করা যাইতে পারে যে, প্রথম হিজরী শতকের প্রথমার্ধে এই এলাকায় ইলমে হাদীসের কিরণ বিচ্ছুরিত হইয়াছে, যদিও তাহার বিস্তারিত ইতিহাস জানিবার কোন উপায় নাই।