hadith book logo

হাদীস সংকলনের ইতিহাস

লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৫৪

কয়েকজন প্রখ্যাত তাবেয়ী মুহাদ্দিস

পূর্বোক্ত সাধারণ আলোচনার পর আমরা এখানে তাবেয়ী যুগের কয়েকজন বিশিষ্ট হাদীস বিশেষজ্ঞ সম্পর্কে বিশেষ ও সংক্ষিপ্ত আলোচনা করিব। তাবেয়ী যুগের হাদীস সাধনা কি বিরাট ও মহৎ সাধনা ছিল এবং তাহার ফলে কি ধরনের যোগ্যতা ও প্রতিভাসম্পন্ন লোক তৈয়ার হইয়াছিলেন, তাহা এই আলোচনা হইতে অধিক স্পষ্টভাবে জানিতে পারা যাইবে।

প্রথম হিজরী শতক হইতে দ্বিতীয় হিজরী শতকের প্রথমাধ্য পর্যন্ত সময়ে মুসলিম জাহানের বিভিন্ন শহর ও অঞ্চলে বিভিন্ন বিশেষ খ্যাতি লাভ করেন। স্থানের উল্লেখসহ তাঁহার নাম ও মৃত্যুর সন নিম্নে উল্লেখ করা যাইতেছেঃ

মদীনাঃ (১) সায়ীদ ইবনুল মুসাইয়্যিব- মৃত্যু ৯৩ হিঃ (২) উরওয়া ইবনুযযুরায়র- মৃত্যু ৯৪ হিঃ (৩) আবূ বকর ইবনে আবদুর রহমান ইবনুল হারিস- মৃত্যু ৯৪ হিঃ (৪) উবায়দুল্লাহ ইবনে উতবা- মৃত্যু ৯৯ হিঃ (৫) সালেম ইবনে আবদুল্লাহ ইবনে উমর- মৃত্যু ১০৬ হিঃ (৬) সুলায়মান ইবনে ইয়াসার- মৃত্যু ৯৩ হিঃ (৭) কাসেম ইবনে মুহাম্মদ ইবনে আবূ বকর- মৃত্যু ১১২ হিঃ (৮) নাফে ‘মাওলা ইবনে উমর- মৃত্যু ১১৭ হিঃ (৯) ইবনে শিহাব জুহরী- মৃত্যু ১২৪ হিঃ (১০) আবুজ্জানাদ- মৃত্যু ১৩০ হিঃ।

মক্কাঃ (১) ইকরামা মাওলা ইবনে আব্বাস- মৃত্যু ১০৫ হিঃ (২) আতা ইবনে আবূ রিবাহ- মৃত্যু ১১৫ হিঃ (৩) আবু যুবায়র মুহাম্মাদ ইবনে মুসলিম – মৃত্যু ১২৮ হিঃ।

কূফাঃ (১) আশশা’বী আমের ইবনে শারাহবীল- মৃত্যু ১০৪ হিঃ (২) ইবরাহীম আন- নাখয়ী- মৃত্যু ৯৬ হিঃ (৩) আলকামা ইবনে কায়স ইবনে আবুল হাসান বসরী- মৃত্যু ১১০ হিঃ।

বসরাঃ (১) আল হাসান ইবনে আবূল হাসান আল-বসরী – মৃত্যু ১১০ হিঃ (২) মুহাম্মাদ ইবনে সিরীন- মৃত্যু ১১০ হিঃ (৩) কাতাবাদ ইবনে দায়ামাতা আদ- দওসী- মৃত্যু ১১৭ হিঃ।

সিরিয়াঃ (১) উমর ইবনে আবদুল আযীয – মৃত্যু ১০১ হিঃ (২) মফহুল – মৃত্যু ১১৮ হিঃ (৩) কুবাইচা ইবনে যুয়াইয়িব –মৃত্যু ৮৬ হিঃ। (৪) কায়াবুল আহবার- মৃত্যু ৩২ হিঃ।

মিসরঃ (১) আবুল খায়ের মারসাদ ইবনে আবদুল্লাহ ইজনী- মৃত্যু ৯০ হিঃ এবং (২) ইয়াযিদ ইবনে আবূ হাবীব- মৃত্যু ১২৮ হিঃ।

ইয়ামনঃ (১) তায়ূস ইবনে কাইসান-আল ইয়ামানী আলহিময়ারী- মৃত্যু ১০৬ হিঃ (২) অহব ইবনে মুনাববাহ- মৃত্যু ১১০ হিঃ।

[তাবেয়ীদের এই পূর্ণ তালিকা জামে’ আজহার – এর অধ্যাপক মুহাম্মদ আবূ জাহু প্রণীত গ্রন্হের ১৭৩ পৃষ্ঠা হইতে গৃহীত।]

‘আসমাইর রিজাল’ সম্পর্কীয় গ্রন্হসমূহে ইহাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা উদ্ধৃত রহিয়াছে। এখানে মাত্র কয়েকজন সম্পর্কে খানিকটা বিস্তারিত আলোচনা দেওয়া যাইতেছে।