১
হাদীস সংকলনের ইতিহাস
লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৬৫
ইয়াহইয়া ইবনে সায়ীদ
তিনি বিশিষ্ট তাবেয়ীদের অন্যতম। হাফেয যাহবী তাঁহাকে ইমাম ও ‘শায়খুল ইসলাম’ প্রভৃতি নামে উল্লেখ করিয়াছেন।
তিনি যদিও সাহাবী যুগের প্রায় শেষ পর্যায়ের লোক, কিন্তু তবুও তখনকার দিনের অবশিষ্ট সকল সাহাবী হইতেই পূর্ণরূপে ইলম হাসিল করিয়াছেন; হযরত আনাস ইবনে মালিক, কাসিম ইবনে মুহাম্মদ, আমর ইবনে সালমা ইবনে আবদুর রহমা, উরওয়া ইবনে যুবায়র ও সুলায়মান ইবনে ইয়াসার প্রমুখ সাহাবী ও বিশিষ্ট তাবেয়ীদের নিকট হইতে হাদীস শ্রবণ করিয়াছেন।
ফলে তিনি হাদীসের বড় হাফেয হইয়াছিলেন। আল্লামা ইবনে সায়াদ তাঁহার সম্পর্কে লিখিয়াছেনঃ
তিনি বড়ই নির্ভরযোগ্য, বিশ্বাস্য, বেশী সংখ্যক হাদীসের বর্ণনাকারী, অকাট্য প্রমাণ্য ও প্রতিষ্ঠালব্ধ ছিলেন।
ইবনে মুবারক তাঁহাকে হাদীসের শ্রেষ্ঠ হাফেযদের মধ্যে গন্য করিয়াছেন। আবূ হাতিম তাঁহাকে ইমাম জুহরীর সমপর্যায়ের হাদীসবিদ বলিয়া জানিতেন। বস্তুত ইমাম জুহরী ব্যতীত আর যাঁহারা অক্লান্ত চেষ্টায় মদীনার বিক্ষিপ্ত হাদীসসমূহ সংগৃহীত ও সুরক্ষিত হইয়াছিল, তিনি ছিলেন এই ইয়াহইয়া ইবনে সায়ীদ। ইয়াযিদ ইবনে হারুন বলেন যে, ইয়াহইয়া ইবনে সায়ীদ তাঁহার বর্ণিত তিন সহস্র হাদীস মুখস্থ করিয়াছেন।