১
হাদীস সংকলনের ইতিহাস
লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৭৯
ইমাম আওযায়ী (র)
ইমাম আওযায়ী তাবে-তাবেয়ীদের যুগের একজন বড় মুহাদ্দিস ছিলেন। তিনি প্রথমে ইয়ামামায় অবস্থানকারী মুহাদ্দিস ইহায়ইয়া ইবনে কাসীরের নিকট হাদীস শিক্ষা করেন। অতঃপর সুদূর বসরা নগরের প্রখ্যাত মুহাদ্দিস মুহাম্মদ ইবনে সীরিন ও হাসান বসরীর নিকট হইতে হাদীস শিক্ষা করিবার উদ্দেশ্যে তথায় গমন করেন। কিন্তু এই দীর্ঘ ও দূরধিগম্য পথ অতিক্রম করিয়া তিনি যখন বসরায় পৌঁছিলেন তখন জানিতে পারিলেন যে, ইমাম হাসান বসরীর ইন্তেকাল হইয়াছে ও ইমাম ইবনে সিরীন মৃত্যুশয্যায় শায়িত। ইহাতে তাঁহার মনে যে ব্যর্থতার আঘাত লাগিয়াছিল, তাহা সহজেই অনুমেয়।
ইমাম আওযায়ী বিপুল সংখ্যক তাবেয়ীর নিকট হইতে হাদীস শ্রবণ করিয়াছে।
ঐতিহাসিক হাফেয ইবনে কাসীর লিখিয়াছেনঃ
তিনি বহু সংখ্যক তাবেয়ী লোকেরই সাক্ষাত সাহচর্য লাভ করিয়াছিলেন।
জীবনী লেখকগণ উল্লেখ করিয়াছেন যে, ইমাম আওযায়ী নিম্নোক্ত তাবেয়ী ও তাবেয়ীদের নিকট হইতে হাদীস শিক্ষা করিয়াছেনঃ
(১) আতা ইবনে আবূ রিবাহ (২) কাতাদাহ (৩) নাফে মাওলা ইবনে উমর (৪) ইমাম যুহরী (৫) মুহাম্মদ ইবনে ইবরাহিম (৬) শাদ্দাস ইবনে আবূ উমারাহ (৭) কাসিম ইবনে মুখাইমিরাহ ও (৮) রবীয়া ইবনে ইয়াযীদ প্রমুখ।
আওযায়ী নিজেই বলিয়াছেনঃ ইমাম যুহরী ও ইয়াহইয়া ইবনে কাসীর উভয়ের নিকট হইতে হাদীস শ্রবণ সমাপ্ত হইলে তাঁহাদের নিজস্ব সংকলিত হাদীস সংকলন আমাকে দান করেন এবং বলেনঃ
এই হাদীসসমূহ তুমি আমার নিকট হইতে ও আমার সূত্রে অন্যদের নিকট বর্ণনা কর।