hadith book logo

হাদীস সংকলনের ইতিহাস

লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮৭

খুলাফায়ে রাশেদুন ও হাদীস গ্রন্হ সংকলন

নবী করীম (ﷺ)-এর ইন্তেকালের পর খুলাফায়ে রাশেদীন ইসলামী জীবন ব্যবস্থা ও ইসলামী রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা পরিচালনা ও যাবতীয় দ্বীনি কার্যাবলীর দায়িত্বগ্রহণ করেন। এই সময় ইসলামের অপরিহার্য দ্বিতীয় স্তর- ইলমে হাদীস- সম্পর্কে তাঁহাদের চেষ্টা- যত্নের কোনই ক্রটি ছিল না। এখানে স্বতন্ত্রভাবে প্রত্যেক খলীফার হাদীস সংক্রান্ত খিদমত সম্পর্কে আলোচনা পেশ করা যাইতেছে।