১
হাদীস সংকলনের ইতিহাস
লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৩৫
ইমাম দারে কুতনী (র)
দারে কুতনীর পূর্ণ নাম হইতেছে আলী ইবনে উমর ইবনে আহমদ। তিনি হাদীসের একজন যুগশ্রেষ্ঠ হাফেজ ও ইমাম। তিনি বহু সংখ্যক উস্তাদের নিকট হইতে বিপুল সংখ্যক হাদীস শ্রবণ ও সংগ্রহ করেন এবং তিনি উহার ভিত্তিতে তিনি বহু সংখ্যক উন্নতমানের গ্রন্হ প্রণয়ন করেন। বিশেষত হাদীস যাচাই-পরীক্ষা করার ব্যাপারে তিনি ছিলেন অসাধারণ দক্ষতার অধিকারী। তাঁহার গ্রন্হ ‘আল-ইলজামাত’ মুস্তাদরাক- এর মতই এক অনবদ্য হাদীস গ্রন্হ। তাঁহার আর একখানি কিতাবের নাম ‘কিতাবুস সুনান’।
তিনি ৩০৬ হিজরী সনে বাগদাদের প্রখ্যাত ‘দারেকুতন’ মহল্লায় জন্মগ্রহণ করেন। হাদীস শিক্ষার উদ্দেশ্যে তিনি বাগদাদের সকল মহাদ্দিসের নিকট উপস্থিত হইয়াছেন এবং পরে এই উদ্দেশ্যেই তিনি কূফা, বসরা, সিরিয়া, ওয়াসিত, মিসর ও অন্যান্য হাদীস কেন্দ্রসমূহ পরিভ্রমন করেন। তিনি শৈশবকাল হইতেই অসাধারণ স্মরণশক্তি ও অনুধাবন শক্তিতে বিশেষ খ্যাতি অর্জন করিয়াছেন। তিনি ৩৮৫ হিজরী সনে বাগদাদেই ইন্তেকাল করেন।