১
হাদীস সংকলনের ইতিহাস
লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৭৬
লাহোরে ইলমে হাদীস
লাহোরে ইলমে হাদীস প্রচারের কথা বলিতে গেলে সর্বপ্রথম উল্লেক করিতে হয় শায়খ মুহাম্মদ ইসমাঈল লাহোরীর নাম (মৃঃ ৪৪৮ হিঃ)। তিনি বুখারা হইতে ৩৯৫ হিজরী সনে ভারতে আগমন করেন ও লাহোরে বসবাস করিতে শুরু করেন। এখানে তিনি ইসলামী আদর্শ প্রচার প্রসঙ্গে ইলমে হাদীসের উপর অধিক গুরুত্ব আরোপ করেন ও উহার ব্যাপক প্রচারের কার্যকর পন্হা অবলম্বন করেন। ফলে পরবর্তী একশত বৎসরের মধ্যে লাহোরে অসংখ্য মুহাদ্দিস গড়িয়া উঠেন।
এই সময়কালের লাহোর বসবাসকারী কয়েকজন মুহাদ্দিসের নাম-পরিচয় এখানে উল্লেখ করা যাইতেছেঃ
১। সাইয়েদ মুরতাযা (মৃঃ ৫৮৯ হিঃ)। তিনি হাদীস-বিজ্ঞানে পারদর্শী ছিলেন ও সুলতান শিহাব উদ্দীন ঘোরীর সৈন্যবাহিনীতে যোগদান করেন।
২। আবুল হাসান আল ইবনে উমর লাহোরী (মৃঃ ৫২৯ হিঃ)। তিনি বড় মুহাদ্দিস ছিলেন, হাফেজে হাদীস আবুল মুযাফফর সায়ীদীর নিকট তিনি হাদীস শিক্ষা লাভ করেন।
৩। আবুল ফুতহ আবদুস সামাদ ইবনে আদুর রহমান লাহোরী (মৃঃ ৫৫০ হিঃ)। তিনি সমরকন্দে হাদীসের দারস দিতেন।
৪। আবুল কাসেম মুহাম্মদ ইবনে খালফ লাহোরী (মৃঃ ৫৪০ হিঃ)। তিনি পরে ‘ইসফ্রাইন’ চলিয়া যান। তিনি একজন উঁচুদরের হাদীসবিদ আলিম ছিলেন।