১
হাদীস সংকলনের ইতিহাস
লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৭৩
আল-মনসূরা
আল-মনসূরা বর্তমনা সিন্ধু-হায়দাবাদ হইতে উত্তর-পূর্বদিকে ৪৭ মাইল দূরে অবস্থিত ছিল। এই শহর প্রথম মুসলিম অধিকারের যুগ হইতেই ইসলামী ভাবধারায় পূর্ণ ছিল। ইহার অধিকাংশ অধিবাসীই হাদীসের অনুসারী ছিল। তাই এই শহরে হাদীস চর্চায় চরম উন্নতি লাভ ঘটে বলিয়া ধারণ করা চলে। বিভিন্ন মসজিদে হাদীসের অধ্যাপনা চলিত। বিশেষজ্ঞগণ হাদীস গ্রন্হ প্রণয়নে আত্মনিয়োগ করেন। তাঁহাদের মধ্যে কাযী আবুল আব্বাস আল-মনসূরী হাদীসের শিক্ষাগুরু ও গ্রন্হ সংকলকরূপে বিশেষ খ্যাতি অর্জন করেন।
এই শহরে অপরাপর যেসব হাদীসবিদ ছিলেন, তাঁহাদের নাম পরিচয় নিম্নে উল্লেখ করা যাইতেছেঃ
১। আহমদ আবুল আব্বাস আল-মনসুরী। ফারেসে আবুল আব্বাস ইবনে আসরামের (মৃঃ ৩৩৬ হিঃ) নিকট এবং বসরায় আহমদ হিজ্জানীর (আবূ রওক নামে খ্যাত, মৃঃ ৩৩২ হিঃ) নিকট হাদীস শিক্ষা লাভ করেন।
২। আহমদ ইবনে মুহাম্মদ আল-মনসূরী (মৃঃ ৩৮০ হিঃ)। তিনি ফারেসেও বসরায় হাদীস শিক্ষালাভ করেন। চতুর্থ শতকে তিনি মুহাদ্দিস হিসাবে খ্যাতি লাভ করেন।
৩। আবূ আবদুল্লাহ ইবনে জা’ফর মুররা আল-মনসূরী (মৃঃ ৩৯০ হিঃ)। তিন হাসান ইবনে আল মুকাররামের ছাত্র। আল হাকিম নিশাপুরীর উস্তাদ হিসাবে তিনি প্রসিদ্ধি লাভ করেন।