১
হাদীস সংকলনের ইতিহাস
লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৮১
সুফিয়ান ইবনে উয়াইনা (র)
সুফিয়ান ইলমে হাদীসের একজন যুগশ্রেষ্ঠ মনীষী ছিলেন। শৈশব কাল হইতেই তাঁহার তীক্ষ্ণ স্মরণশক্তি স্বতস্ফূর্ত প্রকাশ ঘটিয়াছিল। তিনি নিজেই বলিয়াছেনঃ
আমি কখনও কিছু লিখি নাই, কিন্তু যখনই যাহাই লিখিয়া লইয়াছি, তাহাই আমার মুখস্থ হইয়া গিয়াছে।
তিনি বহু শত তাবেয়ী ও তাবে-তাবেয়ীর নিকট হইতে হাদীস শিক্ষা ও সংগ্রহ করেন। তাঁহার হাদীস শিক্ষার উস্তাদদের মধ্যে আশি জনেরও অধিক ছিলেন তাবেয়ী। তাঁহাদের মধ্যে ইমাম যুহরী, ইমাম শু’বা , মুসায়েব ইবন কুদাম, আমর ইবনে দীসার, আবূ ইসহাক সাবীয়ী, মুহাম্মদ ইবনে আকাবা, হুমাইদ, জিয়াদ ইবনে আলাকা, সালেহ ইবনে কাইসান প্রমুখ মণীষী উল্লেখযোগ্য।
হাদীস শিক্ষার জন্য তিনি কূফা, মক্কা, মদীনা ও অন্যন্য জ্ঞানকেন্দ্রসমূহ সফর করেন।
প্রসিদ্ধ হাদীসবিদ আলী ইবনে মদীনী তাঁহার সম্পর্কে বলিয়াছেনঃ
ইমাম যুহরীর ছাত্রদের মধ্যে ইবনে উয়াইনা অপেক্ষা অধিক নির্ভরযোগ্য আর কহ নাই।
আমাশ, সওরী, ইবনে জুরাইজ, শু’বা, আকী, ইবনে মুবারক, সায়ীদুল কাতান, শাফেয়ী ও আহমদ ইবনে হাম্বল প্রমুখ মুহাদ্দিস তাঁহার নিকট হইতে হাদীস শিক্ষা ও গ্রহণ করিয়াছেন। তিনি হিজরী ১০৭ সনে জন্মগ্রহণ করেন ও ১৯৮ সনে ইন্তেকাল করেন।