১
হাদীস সংকলনের ইতিহাস
লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৪২
সিহাহ-সিত্তার হাদীস সঞ্চয়ন
কেবলমাত্র সিহাহ-সিত্তার গ্রন্হাবলী হইতে হাদীস সংগ্রহ করিয়া স্বতন্ত্র গ্রন্হ প্রণয়নের কাজও এই পর্যায়ের যথেষ্ট হইয়াছে। এই গ্রন্হসমূহ সাধারণত ‘তাজরীদুস-সিহাহ-সিত্তা’র সংক্ষিপ্ত সংস্করণ নামেই পরিচিত। এই ধরনের গ্রন্হ প্রণেতাদের মধ্যে কয়েকজনের নাম এখানে উল্লেখ করা যাইতেছেঃ
১. আহমদ ইবনে রুজাইন ইবনে মুরাবীয়াত আল-আবদারী আস-সারকাসতী (মৃঃ ৫৩৫ হিঃ)। তাঁহার সংকলিত হাদীস গ্রন্হের নাম তাজরীদুস সিহাহ। তাঁহার এই গ্রন্হখানি সুন্দররূপে সজ্জিত ও সুসংবদ্ধরূপে প্রণীত হয় নাই। সিহাহ-সিত্তার অনেক হাদীসই ইহা হইতে বাদ পড়িয়া গিয়াছে। উত্তরকালে মুবারক ইবনে মুহাম্মদ ইবনুল আসরি আল-জাজরী নামে খ্যাত (মৃঃ ৬০৬ হিঃ)। এই গ্রন্হখানির সম্পাদনা ও সুসংবদ্ধকরণের কাজ করেন। অধ্যায় ও পরিচ্ছেদে উহাকে সুন্দররূপে সাজাইয়া দেন এবং প্রথমে ইহাতে যেসব হাদীস শামিল করা হয় নাই, তাহা ইহাতে শামিল করিয়া দেওয়া হয়। ইহার কঠিন ও অপরিচিত শব্দসমূহের ব্যাখ্যাও দান করা হয় এবং উহার নামকরণ হয়ঃ ফলে ইহা একখানি সহজবোধ্য অমূল্য গ্রন্হে পরিণত হয়। মিসরে এই গ্রন্হখানি মুদ্রিত ও প্রকাশিত হইয়াছে। ইহা দশখণ্ডে বিভক্ত। জামে আজহারের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আবদে রাব্বিহি ইবনে সুলাইমান ইহার ব্যাখ্যা লিখিয়াছেন। তিনি উহার নাম রাখিয়াছেনঃ
২. আবদুল ইবনে আবদুর রহমান আল-আশ-বেলী ইবনে খারাত নামে খ্যাত (মৃঃ ৫৮২ হিঃ) সিহাহ-সিত্তার সমন্বয়ে আর একখানি গ্রন্হ প্রণয়ন করেন।