১
হাদীস সংকলনের ইতিহাস
লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ৯৭
তৃতীয় শতকের হাদীস সমৃদ্ধ শহর
তৃতীয় হিজরী শতকে ইলমে হাদীসের অপূর্ব উৎকর্ষ সাধিত হয়। মুসলিম জাহানের প্রায় সব কয়টি বড় বড় শহরেই তখন- শহর হইতে দূরবর্তী গ্রামে পর্যন্ত হাদীসের ব্যাপক চর্চা ও শিক্ষাদান হইতেছিল। তন্মধ্যে কতকগুলি শহর ছিল হাদীসের সর্বাপেক্ষা বড় কেন্দ্র। তথায় স্থানয়ভাবে যেমন বিপুল সংখ্যক মুহাদ্দিস হাদীস প্রচার করিতেন, অনুরূপভাবে হাদীস অনুসন্ধানকারী ও সংগ্রহক মুহাদ্দিসগণ এই সব শহরে আগমন করিয়া হাদীস শ্রবণ করিতেন ও তাহা লিপিবদ্ধ করিয়া লইতেন। এই সময় মুহাদ্দিসগণ হাদীস সংগ্রহের উদ্দেশ্যে যেসব শহর ও স্থান পরিভ্রমন করিয়াছেন, সে সবের সংখ্যঅ অন্যূন পঞ্চাশ হইবে। হাফেয যাহবী এই শহর ও স্থানসমূহের নাম এবং উহাদের বিবরণ উল্লেখ করিয়া একখানি স্বতন্ত্র গ্রন্হ রচনা করিয়াছেন। উহার নাম হইলঃ
- হাদীস- সমৃদ্ধ শহরসমূহ।
এই হাদীস-কেন্দ্রসমূহের মধ্যে কয়েকটি শহর আবার অধিক গুরুত্বপূর্ণ। এই গুলির নাম ও বৈশিষ্ট্য উল্লেখপূর্বক ইমাম ইবনে তায়মিয়া লিখিয়াছেনঃ

মক্কা-মদীনা, কূফা-বসরা ও সিরিয়া – এই পাঁচটি শহর ইসলামী জ্ঞান-বিজ্ঞানের পাদপীট; এইসব শহর হইতেই নবীর প্রচারিত জ্ঞান- ঈমান, কুরআন ও শরীয়াত সম্পর্কিত ইলম-এর ফল্গুধারা উৎসারিত হইয়াছে।
আমরা এখানে এই পাচঁটি শহর সম্পর্কে বিবরণ পেশ করিতে চাহি।