hadith book logo

হাদীস সংকলনের ইতিহাস

লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১১০

ইবনে খুযাইমা (র)

তাঁহার পূর্ণ নাম হইতেছে মুহাম্মদ ইবনে আবূ বকর ইবনে খুযাইমা নিশাপুরী। তিনি হাদীসের একজন বড় ইমাম ছিলেন। হাদীস শিক্ষার উদ্দেশ্যে তিনি রায়, বাগদাদ, বসরা, কূফা, সিরিয়া, জযীয়া, মিসর ও ওয়াসত প্রভৃতি স্থানসমূহ সফর করেন এবং বহু সংখ্যক খ্যাতনামা হাদীসবিদদের নিকট হইতে হাদীস শ্রবণ করেন। তাঁহার ওস্তাদের মধ্যে ইসহাক ইবনে রাহওয়াই ও মুহাম্মদ ইবনে হুমাইদ আর-রাযী প্রমুখের নাম উল্লেখযোগ্য।

তিনি হাদীস শিক্ষার জন্য বিশেষ উৎসাহ ও সংকল্পপরায়ণ ছিলেন। ইমাম দারে কুতনী তাঁহার সম্পর্কে বলিয়াছেনঃ

ইবনে খুযাইমা হাদীসের লব্ধপ্রতিষ্ঠিত ইমাম ছিলেন, তিনি নির্ভরযোগ্য হাদীস বর্ণনাকারী। তাঁহার কোন তুলনা পাওয়া যায় না।

তিনি হাদীস ও দ্বীনি মাসয়ালা মাসায়েল সম্পর্কে বিপুল সংখ্যক গ্রন্হ প্রণয়ন করিয়াছেন। হিজরী ৩১১ সনে তাঁহার ইন্তেকাল হয়।