hadith book logo

হাদীস সংকলনের ইতিহাস

লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯১

উপমহাদেশে হাদীস গ্রন্হ সংকলন

উপমহাদেশের আযাদী উত্তর যুগে ইলমে হাদীস চর্চাও ব্যাপক প্রচারের দিকে মনীষীদের বিশেষ লক্ষ্য আরোপিত হইয়াছে বলিয়া মনে হয়। বিশেষত ইসলামের মূল উৎস ও ভিত্তির সহিত জনগণকে পরিচিত করার উদ্দেশ্যে কিছু কিছু চেষ্টাও শুরু হইয়াছে। নূতনভাবে হাদীসগ্রন্হ সংকলন এবং উর্দূ ও বাংলা ভাষায় হাদীসের তরজমা ও ব্যাখ্যা রচনার কাজও শুরু হইয়াছে। অদূর ভবিষ্যতে ইহা ব্যাপক রূপ লাভ করিবে বলিয়া আশা করা যায়।

[ডঃ ইসহাক লিখিত Indian’s Contribution to the Study of Hadith Literatur অবলম্বনে লিখিত এবং তাহা হইতে সংগৃহীত।]