১
হাদীস সংকলনের ইতিহাস
লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৯২
ইলমে হাদীস বনাম অমুসলিম মনীষীবৃন্দ
হাদীস মুসলমানদের নিকট অমূল্য সম্পদ। ইসলামের ইতিহাসের প্রথম অধ্যায় হইতেই ইহার প্রতি অত্যাধিক গুরুত্ব আরোপ করা হইয়াছে এবং ইহার রক্ষণাবেক্ষণ, প্রচার ও শিক্ষাদানের উপযুক্ত ব্যবস্থা প্রথম হইতেই অব্যাহত রহিয়াছে। কুরআনের পরই হাদীসের এই মর্যাদার কথা মুসলিমগণ কোন দিনই বিস্মৃত হইতেপারে নাই। কিন্তু অমুসলিম মনীষীদের মনে হাদীস সম্পর্কে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হইয়াছে। কোন কোন মনীষী ইহাকে উদার দৃষ্টিতে দেখিয়াছেন এবং জ্ঞান-বিজ্ঞানের ক্ষেত্রে ইহার গুরুত্ব অনুধাবন ও উহার অকপট স্বীকৃতি দানে বিন্দুমাত্র কুণ্ঠিত হন নাই।
কিন্তু কোন কোন ইউরোপীয় চিন্তাবিদ হাদীসের গুরুত্ব স্বীকার করিতে পারেন নাই। এমনকি অনেক লোক এমনও আছেন, যাঁহারা হাদীসের গুরুত্ব অস্বীকার সম্ভব নয় বলিয়াই উহার মধ্যে নানা প্রকার দোষক্রটি আবিস্খার করিতে প্রাণপণে চেষ্টা করিয়াছেন।
বর্তমান নিবন্ধে আমরা এই উভয় শ্রেণীর লোকদের কিছু কিছু উক্তি পেশ করিতে চাই। যাঁহারা কোন না কোন দিক দিয়া ইলমে হাদীস, উহার সংগ্রহ এবং মুহাদ্দিসণের হাদীস যাচাই বাছাই পদ্ধতির উপর কোনরূপ কটাক্ষ করিয়াছেন তাঁহাদের কথার উত্তরে আমাদের বক্তব্যও সেই সঙ্গে পেশ করা হইবে।