১
হাদীস সংকলনের ইতিহাস
লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১১১
মুহাম্মদ ইবনে সায়াদ (র)
ইবনে সায়াদ একজন বড় ঐতিহাসিক ও জীবনীকার হিসাবে প্রসিদ্ধ হইলেও তিনি তৃতীয় হিজরী শতকের একজন বড় মুহাদ্দিসি ছিলেন। তিনি বসরা শহরে ১৬৮হিজরী সনে জন্মগ্রহণ করেন। বসরার বড় মুহাদ্দিসগণের নিকট হইতে তিনি হাদীস শ্রবণ করেন। অতঃপর কূফা, ওয়াসত, বাগদাদ, মক্কা-মদীনা, সিরিয়া, ইয়েমেন, মিসর ও মুসলিম জাহানের অন্যান্য বড় বড় শহর-নগর সফর করিয়া বিপুল সংখ্যক হাদীস সংগ্রহ ও শিক্ষা করেন। তাঁহার নিকট হইতেও বহু খ্যাতিমান মুহাদ্দিস হাদীস শিক্ষা ও বর্ণনা করিয়াছেন। তাঁহার সম্পর্কে বলা হইয়াছেঃ
তিনি বিপুল ইলমের অধিকারী ছিলেন। বহু সংখ্যক গ্রন্হের প্রণেতা ছিলেন। তাঁহার গ্রন্হাবলী ছিল হাদীস, ফিকাহ ইত্যাদি বিষয়ক।
ইবনে সায়াদ হাদীস বর্ণনাকারীদের নিকট বড়ই প্রিয় মুহাদ্দিস ছিলেন। তিনি তদানীন্তন সমাজের কোন ফিতনায় লিপ্ত হন নাই। ফলে তাঁহার পক্ষে ইলম বিস্তার ও প্রসারতার জন্য এবং পূর্ববর্তী ইলমকে পরবর্তীকালের মানব সমাজের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা সম্ভবপর হইয়াছে।