hadith book logo

হাদীস সংকলনের ইতিহাস

লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮৬

শায়খ আবদুল হক মুহাদ্দিস দেহলভীর যুগ

শায়খ আবদুল হক মক্কা শরীফে শায়খ আবদুল ওহাব মুত্তাকীর (মৃঃ ১০১০ হিঃ) নিকট হাদীস অধ্যায়ন করেন ও তাঁহার নিকট হইতে সিহাহ সিত্তা সম্পর্কে ‘অনুমতি’ লাভ করেন। হাদীস সম্পর্কে তাঁহা নিম্নলিখিত গ্রন্হাবলী চিরস্থায়ী ও মহামূল অবদানঃ

ক) ‘আততারীকুল কাভীম ফী শরহে সিরাতিল মুস্তাকীম। ‘সফরুস সায়াদাত’ গ্রন্হের ফারসী ব্যাখ্যা।

খ)আশরাতুল-লুময়াত ফিল মিশকাত (মিশাকত শরীফের ফারসী ব্যাখ্যা)।

গ) ‘লাময়াতুত-তানকীহ ফী শরহে মিশকাতিল মাসাবীহ’।

ঘ) আল-ইকামাল ফী আসমাইর রিজাল

ঙ) জামেউল বরাকাত মুনতাখাব শরহিল-মিশকাত

চ) ‘মা সাবাতা বিস সুন্নাহ ফী আইয়ামিস সানাহ

ছ) ‘আল-হাদীসুল আরবায়ীন’

জ) ‘তরজুমাতুল আহদীসিল আরবায়ীন’

ঝ) ‘দস্তুরে ফায়যুন নূর’

১০. ‘যিকরুল ইজাজাতিল হাদীস ফিল কাদীম আল-হাদীস’

শায়খ আবদুল হক মুহাদ্দিস দেহলভী তাঁহার এই বিরাট হাদীস সাধনা এবং গ্রন্হজগতে তাঁহার এই অবিস্মরণীয় অবদানের ফলে এদেশের হাদীস শিক্ষা ক্ষেত্রে এক নবযুগের সূচনা হয়।

‘তারীখে উলামায়ে হিন্দ’ গ্রন্হ প্রণেতা তাঁহার সম্পর্কে লিখিয়াছেনঃ

ভারতে ইলমে হাদীসের বীজ তিনিই সর্বপ্রথম বপন করেন।

তিনি স্থায়ীভাবে হাদীসের দারস দানের কাজ করেন। তাঁহার বংশধরদের মধ্যে বহু ব্যাক্তি শ্রেষ্ঠ মুহাদ্দিস হিসাবে মর্যাদা পাইবার অধিকারী হন। এখানে তাঁহাদের কয়েকজনের নাম উল্লেখ করা যাইতেছেঃ

১. শায়খ নূরুল হক (মৃঃ ১০৭৩ হিঃ)। তিনি তাঁহার পিতার নিকটই ইলমে হাদীস শিক্ষা লাভ করেন। তাঁহার হাদীস সম্পর্কীয় গ্রন্হ দুইখানিঃ

ক) তাইসীরুল কারী ফি শরহে সহীহিল বুখারী

খ) শরহে শামায়েলুন্নবী

২. হাফেজ আবদুর সামাদ ফখরুদ্দীন ইবনে মুহিব্বুল্লাহ (মৃঃ ১১৬০ হিঃ)। তাঁহার গ্রন্হাবলী এইঃ

ক) মানবাউল ইলম ফী শারহে সহীহিল মুসলিম। মূলত ইহা তাঁহার পিতার লিখিত গ্রন্হ; তিনি ইহার সম্পাদনা করেন মাত্র।

খ) শরহে আইনুল ইলম

গ) শরহে হিসনে হাসীন

৩. শায়খুল ইসলাম ইবনে হাফেজ ফখরুদ্দীন (মৃঃ ১১৮০ হিঃ)। তাঁহার হাদীস গ্রন্হ তিনখানিঃ

ক) শরহে সহীহুল বুখারী

খ) রিসালা কাশফুল গিতা-আম্মা লাজিমা লিল মাওতা অল আহইয়া (মুয়াত্তা গ্রন্হের ব্যাখ্যা)।

রিসালা তরদুল আওহাম আন আসরিল ইমামূল হুমাম।

৪. সালামুল্লাহ ইবনে শায়খুল ইসলাম মুহাদ্দিস (মৃঃ ১২২৯ )। তিনি ‘মুহাদ্দীসে রামপুরী’ নামে খ্যাত। হাদীস সম্পর্কে তাঁহার নিম্নলিখিত গ্রন্হাবলী উল্লেখযোগ্য

১) আল মুহাল্লাহ বি আসরারিল মুয়াত্তা।

২) তরজমায়ে ফারসী সহীহিল বুখারী

৩) তরজমায়ে ফারসী শামায়েলুন্নবী

৪) রিসালা ফী উসুলিল হাদীস

৫. শায়খ সাইফুল্লাহ ইবনে নূরুল্লাহ বিন নূরুল হক। তিন সম্রাট আলমগীরের আমলে ‘আশরাফুল অসায়েল ফী শারহিশ শামায়েল’ নামে একখানি গ্রন্হ রচনা করেন।