hadith book logo

হাদীস সংকলনের ইতিহাস

লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬০

সালেম ইবনে আবদুল্লাহ

সালেম মদীনার শীর্ষস্থানীয় তাবেয়দের অন্যতম। তিনি ছিলেন ইলম ও আমল উভয়ের সমন্বয়। হযরত আবদুল্লাহ ইবনে উমরের নিকট হইতেই তিনি বেশীর ভাগ হাদীস আহরণ করিয়াছিলেন। এতদ্ব্যতীত হযরত আবূ হুরায়রা, আবূ আইয়ূব আনসারী ও হযরত আয়েশা সিদ্দীকা (রা)- এর নিকট হইতেও তিনি হাদীসের জ্ঞান লাভ করিয়াছিলেন।

আল্লামা ইবনে সায়াদ তাঁহাকে ‘বহু হাদীস বর্ণনাকারী ও উচ্চ মর্যাদাসম্পন্ন ব্যক্তি; বলিয়া উল্লেখ করিয়াছেন।