hadith book logo

হাদীস সংকলনের ইতিহাস

লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৬৯

উপমহাদেশে তাবেয়ীদের আগমন

সাহাবাদের পর বহু সংখ্যক তাবেয়ী ভারতে আগমন করিয়াছেন, ইতিহাস হইতে ইহার প্রমাণ পাওয়া যায়। আমীর মুয়াবিয়ার যুগে সর্ব প্রথম যে তাবেয়ী ভারত আগমন করেন, তিনি হইতেছেন মূলহাব ইবনে আবূ সফরা। তিনি ৪৪ হিজরী সনে হযরত আবদুর রহমান ইবনে সামুরা সাহাবীল সঙ্গে একজন সেনাধ্যক্ষ হিসাবে এখানে পদার্পণ করেন। তিনি সিজিস্তান ও কাবুল সীমান্ত অতিক্রম করিয়া লাহোরে আসিয়া উপনীত হন।