hadith book logo

হাদীস সংকলনের ইতিহাস

লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮১

আলী হামদানীর কেন্দ্র

কাশ্মীরে আলী হামদানীই সর্বপ্রথম ইলমে হাদীস লইয়া আসেন। তিনি ৭৭৪ হিজরীতে এখানে পদার্পণ করেন। তিনি ও তাঁহার ছাত্রবৃন্দই এইদেশে সর্বপ্রথম ইসলাম প্রচার করেন। তিনি হাদীসের দুইখানি গ্রন্হও প্রণয়ন করেন। গ্রন্হ দুইটির নামঃ

ক) আস-সাবয়ীন ফী ফাযায়েলে আমীরিল মুমিনীন

খ) আরবায়ীনে আমিরীয়া