১
হাদীস সংকলনের ইতিহাস
লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৩৬
ইবনে হাব্বান (র)
তাঁহার পূর্ণ নাম হইতেছে মুহাম্মদ ইবনে হাব্বান আহমদ ইবনে হাব্বান আবূ হাতেম আল-বসতী। তিনি হাদীসের বড় হাফেজ ছিলেন। হাদীসের তৎকালীন কেন্দ্রীয় স্থানসমূহ তিনি সফর করেন ও বহু সংখ্যক মুহাদ্দিসের নিকট হাদীস শ্রবণ করেন। ঐতিহাসিক ইবনে সাময়ানী বলিয়াছেনঃ
আবূ হাতেম ইবনে হাব্বান ছিলেন হাদীস-জ্ঞানে যুগশ্রেষ্ঠ। তিনি হাদীস শ্রবণ ও সংগ্রহের উদ্দেশ্যে শাশ হইতে আলেকজান্দ্রিয়া পর্যন্ত সুদূল পথ সফর করেন।
খতীব বাগদাদী তাঁহার সম্পর্কে লিখিয়াছেনঃ
তিনি অত্যন্ত নির্ভরযোগ্য ও বিশ্বস্ত হাদীস বর্ণনাকারী ছিলেন। তাঁহার বহুসংখ্যক হাদীস গ্রন্হও রহিয়াছে।
তাঁহার হাদীস সংগ্রহ অভিযান সম্পর্কে তিনি নিজেই বলিয়াছেনঃ
আমি শাশ হইতে আলেকজান্দ্রিয়া পর্যন্ত দীর্ঘ পথ সফর করিয়া সম্ভবত এক হাজার উস্তাদের নিকট হইতে হাদীস শ্রবণ ও সংগ্রহ করিয়াছি।
এই শতকের প্রায় সকল মুহাদ্দিসের মত এই যে, বুখারী ও মুসলিমের পর যাঁহারা প্রকৃত সহীহ হাদীসের সমন্বয়ে গ্রন্হ প্রণয়ন করিয়াছেন, তাঁহাদের মধ্যে প্রথমে যদি ইবনে খুযাইমার নাম উল্লেখ করিতে হয়, তবে তাঁহার পরই উল্লেখ করিতে হয় ইবনে হাব্বানকে।
[ক. ]
ইবনে হাব্বান ৩৫৪ হিজরী সনে ইন্তেকাল করেন।