১
হাদীস সংকলনের ইতিহাস
লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১
পরিচ্ছেদঃ ১৪৪
আহকাম ও নসীহতমুলক হাদীস সংকলন
এই পর্যায়ে আহকাম ও ওয়াজ-নসীহতমূলক হাদীস বিভিন্ন হাদীসগ্রন্হ হইতে সঞ্চয়ন করিয়াও বিভিন্ন হাদীসগ্রন্হ প্রণয়ন করা হয়। তন্মধ্যে নিম্নোলিখিত গ্রন্হাবলী উল্লেখযোগ্যঃ
১. মুনতাকাল আখবার ফিল আহকাম- ইহা হাফেজ মাজদুদ্দীন আবুল বারাকাত আবদুস সালাম ইবনে আবদুল্লাহ ইবনে আবুল কাসেম আল হাররানীর সংকলিত। তিনি ইবনে তাইমিয়া নামে খ্যাত। মনে রাখা আবশ্যক যে, তিনি প্রখ্যাত মুজাদ্দিদ ইবনে তাইমিয়া নহেন এবং তিনি মুজাদ্দিদ ইবনে তাইমিয়ার দাদ- পিতামহ। এই গ্রন্হ প্রণেতা ইবনে তাইমিয়াও একজন বড় মুজতাহিদ ছিলেন। তিনি ৫৯০ হিজরী স নে জন্মগ্রহন করেন এবং ৬৫২ হিজরী সনে ইন্তেকাল করেন।
এই গ্রন্হে বুখারী, মুসলিম, আবূ দাঊদ, নাসায়ী, তিরমিযী, ইবনে মাজাহ ও সুনানে আহমদ প্রৃভৃতি সহীহ ও সর্বজনমান্য গ্রন্হাবলী হইতে হাদীসসমূহ সংকলিত ও সংযোজিত হইয়াছে। ইয়ামেনের মুহাদ্দিস মুহাম্মদ ইবনে আলী শওকানী (মৃঃ ১২৫০ হিঃ) ‘নায়লুল আওতার’ নামে নয় খণ্ডে ইহার ব্যাখ্যা লিখিয়াছেন।
২. আস-সুনানুল কুবরা ইমাম আহমদ ইবনে হুসাইন আল-বায়হাকী(মৃঃ ৪৫৮ হিঃ) সংকলিত। ইবনে সালাহর মতে, হাদীসের দলীলসমূহ এই গ্রন্হে যত সামগ্রিকতা ব্যাপকতা সহকারে সন্নিবেশিত হইয়াছে, তত আর কোন গ্রন্হেই নহে। ইহাতে প্রয়োজনীয় কোন হাদীসই পরিত্যক্ত হয় নাই। ইমাম বায়হাকীর আর একখানি হাদীস সংকলন রহিয়াছে উহার নাম ।
বলা হয়ঃ
ইসলামের এইরূপ আর একখানি গ্রন্হও প্রণয়ন করা হয় নাই।
৩. আল-আহকামুস- সগরা- ইহা হাফেজ আবূ মুহাম্মদ আবদুল হক আল-আশবেলী(ইবনে খারাত নামে খ্যাত) কর্তৃক সংকলিত। তিনি ৫৮২ হিজরীতে ইন্তেকাল করেন। ইহাতে একদিকে যেমন মুসলিম জীবনের ব্যবহারিক ও আদেশ-নিষেধ সম্পর্কিত হাদীসসমূহ সন্নিবেশিত হইয়াছে, অনুরূপভাবে ওয়াজ-নসীহত এবং পরকাল সম্পর্কে সতর্কতামূলক হাদীসও সংযোজিত হইয়াছে।
৪. উমদাতুল আহকাম- ইহা ইমাম হাফেজ আবদুল গনী ইবনে আবদুল ওয়াহিদ আল-মাকদাসী দামেশকী(মৃঃ ৬০০ হিঃ) সংকলিত। বুখারী ও মুসলিম উভয় গ্রন্হে আহকাম সম্পর্কিত যে সব হাদীস উদ্ধৃত হইয়াছে, তাহই ইহাতে সংকলিত হইয়াছে।
৫. আত-তারগীব ওয়াত-তারহীব- হাফেজ আবদুল আযীয ইবনে ইবদুল কভী ইবনে আবদুল্লাহ আল- মুনযেরী (মৃঃ ৬৫৬ হিঃ) সংকলিত। হাদীস সংগ্রহ ও উহার গুণাগুণ নির্ধারণ দৃষ্টিতে এই গ্রন্হখানি অতি উত্তম।