hadith book logo

হাদীস সংকলনের ইতিহাস

লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩৮

ইমাম তাহাভী (র)

ইমাম তাহাভীর পূর্ণ নাম আবূ জা’ফর আহমদ ইবনে মুহাম্মদ আত-তাহাভী। তিনি এই শতকের একজন অন্যতম মুহাদ্দিস। তিনি ২২৮ হিজরী সনে মিসরে ‘তাহা’ নামক গ্রামে জন্মগ্রহণ করেন।

এই সময় কিছু ধর্মবিমুখ লোক ইসলামের হুকুম আহকাম সম্পর্কে সন্দেহ প্রকাশ করিতে থাকে। তাহারা অভিযোগ করে যে, ইসলামের আদেশ নিষেধসমূহ পরস্পর বিরোধী। এই কারণে ইমাম তাহাভীর বন্ধু-বান্ধবগণ তাঁহাকে হাদীসের এমন একখানি গ্রন্হ প্রণয়ন করিবার জন্য অনুরোধ করেন, যাহা হইতে ইসলামের যাবতীয় আদেশ-নিষেধ ও ব্যবহারিক বিধান অকাট্যভাবে প্রমাণিত হইবে। অতঃপর ইমাম তাহাভী হাদীসের এক অনন্য সাধারণ গ্রন্হ প্রণয়ন করেন।

তিনি ৩২১ হিজরী সনে আশি বৎসরাধিক বয়সে ইন্তেকাল করেন।