hadith book logo

হাদীস সংকলনের ইতিহাস

লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪১

বুখারী ও মুসলিমের হাদীস একত্রায়ন

বহু সংখ্যক মুহাদ্দিস সহীহ বুখারী ও সহীহ মুসলিম হইতে হাদীস চয়ন ও একত্র সংযোজনপূর্বক স্বতন্ত্র গ্রন্হ প্রণয়ন করিয়াছেন। ইসমাঈল ইবনে আহমদ নামক এক মুহাদ্দিস- যিনি- ‘ইবনুল ফুরাত’ নামে খ্যাত ছিলেন (মৃঃ ৪১৪ হিঃ) – এই ধরনের একখানি গ্রন্হ প্রণয়ন করেন। মুহাম্মদ ইবনে নসর আল হুমাইদী আর আন্দালুসী (মৃঃ ৪৮৮ হিঃ) অপর একখানি হাদীস-গ্রন্হ রচনা করেন। হুসাইন ইবনে মাসঊদ আল-বগভী (মৃঃ ৫১৬ হিঃ) , মুহাম্মদ ইবনে আবদুল হক আল-আশবিলী (মৃঃ ৫৮২হিঃ) এবং আহমদ ইবনে মুহাম্মদ আল-কুরতুবী (মৃঃ ৬৪২ হিঃ) প্রমুখ মুহাদ্দিসগণও এই ধরণের একখানি হাদীস গ্রন্হ সংকলন করেন।