hadith book logo

হাদীস সংকলনের ইতিহাস

লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০৭

আবূ জুরয়া আর-রাযী (র)

আবূ জুররা হাদসের একজন বিখ্যাত হাফেজ ছিলেন। ইমাম আবূ দাউদ ছাড়া সিহাহ-সিত্তার অপর পাঁচজন মুহাদ্দিসই তাঁহার ছাত্র। তাঁহার সম্পর্কে হাফেজ যাহবী লিখিয়াছেনঃ

আবূ জুরয়া স্মরণশক্তি, প্রতিভা ও মেধাশক্তি, ইসলামী ইলম, দ্বীন পালন ও সহীহ আমলের দিক দিয়া অতুলনীয় ছিলেন।

আবূ জুরয়া ইলমে হাদীস শিক্ষা লাভের জন্য মক্কা, মদীনা, ইরাক, সিরিয়া, জযীরা, খোরাসান ও মিসর পরিভ্রমণ করিয়াছেন। তিনি একলক্ষ সনদের হাদীস লিখিয়াছিলেন। তাঁহার সম্পর্কে মুহাদ্দিস ও ঐতিহাসিকদের সাক্ষ্য এইঃ

তিনি সাত লক্ষ হাদীস মুখস্ত রাখিতেন।

আবূ জুরয়া ২০০ হিজরীতে জন্মগ্রহণ করেন এবং ২৬৪ হিজরী সনে ইন্তেকাল করেন।