hadith book logo

হাদীস সংকলনের ইতিহাস

লেখকঃ মওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ) • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৩

ইবরাহীম নাখরী

তিনি ছিলেন কূফা নগরের শ্রেষ্ঠ তাবেয়ীদের অন্যতম। তিনি ইলম ও আমলের পবিত্র পরিবেশে লালিত-পালিত হইয়াছিলেন। তাঁহার চাচা আলকামা ও মামা আসওয়াদ উভয়ই কুফার প্রখ্যাত মুহাদ্দিস ছিলেন।

এই সুযোগে তিনি হযরত আয়েশা (রা)-এর খিধমতেও যাতায়াত করিতেন ও তাঁহার মজলিসমূহের যোগদান করিতেন।

এই কারণে ইবরাহীম ইলমে হাদীসে বিরাট যোগ্যতা অর্জন করিতে সমর্থ হইয়াছিলেন। ইমাম নববীর মতে তাঁহার প্রামাণ্যতা, মর্যাদা ও ফিকাহ-জ্ঞান সম্পর্কে

সকলে একমত। হাদীসের হাফেয ছিলেন তিনি। ঐতিহাসিক যাহবী তাঁহাকে দ্বিতীয় স্তরের হাফেযে- হাদীসগণের মধ্যে গণ্য করিয়াছেন।