hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১০১

প্রশ্ন : ৯৯) মেয়েরা কি সজোরে চলাফেরা ও অলংকার প্রদর্শন করতে পারবে?

মহান আল্লাহ তাআলা সূরা আন নূরের ৩১ নম্বর আয়াতে নির্দেশ দিয়েছেন “তারা যেন নিজেদের যে সৌন্দর্য তারা লুকিয়ে রেখেছে তা লোকদের সামনে প্রকাশ করে দেবার উদ্দেশ্যে সজোরে চলাফেরা না করে।”

তাই,

হাইহিল পরলে সাবধান থাকতে হবে যেন হাঁটার সময় শব্দ না হয়। কারণ এর শব্দ পরপুরুষকে আকৃষ্ট করতে পারে।

অলংকার ব্যবহার করা যাবে কিন্তু বাইরে প্রদর্শন করা যাবে না এবং অলংকারের কোন ঝনঝনানী শব্দ পরপুরুষের কানে না যায়।