hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৯০

প্রশ্ন : ৮৮) কেউ কেউ বলেন, আল্লাহ পুরুষের উপর পর্দা ফরয না করে, কেবল নারীদের উপরে করে যুলুম করেছেন। একথার যুক্তি কতটুকু?

পর্দা কেবল নারীর উপরেই ফরয নয়, বরং পুরুষের উপরেও ফরয- তাই তো আল্লাহ সূরা আন নূরের ৩০ নং আয়াতে ঘোষণা করেছেন। “হে নবী! মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হিফাযত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয়ই তারা যা করে আল্লাহ তা অবহিত আছেন ....।” (সূরা আন-নূর ও ৩০)