hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২০

প্রশ্ন : ১৬) বিদেশে যাওয়ার পথে বা আসার পথে ইমিগ্রেশনে কিভাবে পর্দা রক্ষা করব?

আমরা জানি ২০০১ সনের সেপ্টেম্বর ১১ এর পর থেকে প্রতিটি দেশের এয়ারপোর্টের ইমিগ্রেশন ডিপার্টমেন্ট সিকিউরিটির ব্যাপারে খুবই উদ্বিগ্ন। তারা অটোস্ক্যানিং এর পাশাপাশি প্রতিটি প্যাসেঞ্জারকে গায়ে হাত দিয়ে অথবা পোর্টেবল স্ক্যানার দিয়ে শরীর চেকআপ করে থাকেন এবং যে সকল মুসলিম নারীরা নিকাব করে থাকেন তাদের নিকাব সরিয়ে পাসপোর্টের ছবির সাথে চেহারা মিলিয়ে দেখেন।

মুসলিম নারী হিসেবে আমাকে যে কোন ইমিগ্রেশন পার হওয়ার সময় একটু সচেতন থাকতে হবে। অথাৎ যদি দেখি আমার লাইনে পুরুষ অফিসার বডি সার্চ করছেন তাহলে আমাকে ভদ্রভাবে অফিসারকে বলতে হবে যে নারী অফিসার যেন আমার বডি সার্চ করেন এবং নারী অফিসার না আসা পর্যন্ত অপেক্ষা করবো। (এই ব্যাপারে আমি যেন কোন সংকোচবোধ না করি। কারণ এটা আমার রিলিজিয়াস রাইট)। যদি নেহায়াত-ই কোন নারী অফিসার না পাওয়া যায় এবং অপেক্ষা করতে করতে প্লেন ছেড়ে দেয়ার সময় হয়ে যায় তাহলে অনিচ্ছা সত্ত্বেও বাস্তবতা মেনে নিতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে কারণ আল্লাহ তাআলা আমাদের মনের অবস্থা জানেন।

এবার আসি নিকাবের ব্যাপারে। এই ক্ষেত্রেও তাই, যদি সম্ভব হয় তাহলে নারী অফিসারকে নিকাব খুলে আমার চেহারা দেখাবো আর নারী অফিসার যদি না থাকে তাহলে পুরুষ অফিসারকেও দেখাতে পারি। নিকাব না খোলার অযুহাতে ইমিগ্রেশনে কোন প্রকার বিশৃংখলা করা মোটেও উচিত হবে না। মনে রাখতে হবে এক্ষেত্রেও আল্লাহ তা'আলা আমাদের তাকওয়া দেখবেন, আমাদের নিয়্যত দেখবেন।