hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৬৯

প্রশ্ন : ৬৫) নারীদের অর্থহীন, উদ্দেশ্যহীন কথা ও কাজ পরিহার করা উচিত কেন?

নবী কারীম (ﷺ) বলেছেন : কোন ব্যক্তির ইসলামী জীবনযাপনের সৌন্দর্য ও বৈশিষ্ট্য ইহাই হতে পারে যে, সে অর্থহীন, উদ্দেশ্যহীন কথা ও কাজ পরিহার করে চলবে। (ইবনে মাজাহ, তিরমিযী, বায়হাকী)।

ব্যাখ্যা : যে কাজ বা কথার কোন অর্থ হয় না, যার কোন সার্থকতা নেই, ফল নেই, ফায়দা নেই, দুনিয়া আখিরাতে কোন দিক দিয়েই যার কোন উপকারিতা নেই, এমন কাজ করা ঈমানদার মুসলিমের উচিত নয়। এ ধরনের সকল কাজ হতে নিজেকে দূরে রাখাই কর্তব্য। কেননা মুসলিমদের জীবনযাপনের একটি মুহূর্তও নষ্ট করা নিষ্ফল ও বেকার কাজে অতিবাহিত করা একেবারেই অনুচিত। কাজেই প্রতিটি মুসলিমের প্রত্যেকটি মুহূর্ত সুফলদায়ক কাজে ও কথায় কাটানো কর্তব্য। মানুষকে আল্লাহর দেয়া অফুরন্ত নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করা হবে। তার মধ্যে মানুষের জীবনকালের প্রত্যেকটি মুহূর্ত কীভাবে কাটানো হয়েছে তা অন্যতম। অতএব প্রত্যেকটি মুহূর্তই যাতে আল্লাহর সন্তোষ এবং কোন না কোন সুফলজনক কাজে ব্যয়িত হয়, সেজন্য সচেতন ও সর্তক হয়ে থাকাই প্রতিটি মুসলিমের কর্তব্য।