hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৭৩

প্রশ্ন : ৬৯) পর্দার উদ্দেশ্য কি?

ইসলামে যে পর্দার বিধান দেয়া হয়েছে, তা সম্পর্কে একটু গভীরভাবে চিন্তা করলে আমরা তার তিনটি উদ্দেশ্য উপলব্ধি করতে পারি।

প্রথমত: নারী ও পুরুষের নৈতিক চরিত্রের হিফাযত করা এবং নরনারীর অবাধ মেলামেশার ফলে সমাজে যেসব ত্রুটি-বিচ্যুতির উদ্ভব হওয়ার সম্ভাবনা রয়েছে, সে সবের প্রতিরোধ করা।

দ্বিতীয়ত: নারী ও পুরুষের কর্মক্ষেত্রে বা শিক্ষাঙ্গনে বা যে কোন চলার পথে একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করা, যেন প্রকৃতি নারীর উপর যে গুরুদায়িত্ব ন্যস্ত করেছে, তা সে নির্বিঘ্নে ও সুষ্ঠভাবে পালন করতে পারে।

তৃতীয়ত: পারিবারিক ব্যবস্থাকে সুরক্ষিত ও সুদৃঢ় করা। কারণ জীবনের অন্যান্য ক্ষেত্রে যত ব্যবস্থাই রয়েছে, তার ভেতর পারিবারিক ব্যবস্থা শুধু অন্যতমই নয়; বরং এ হচ্ছে গোটা জীবন ব্যবস্থার মূল বুনিয়াদ।