hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২২৮

প্রশ্ন : ২২৬) ঠান্ডার সময় কেউ যদি নাপাক হয়, তবে কি সে তায়াম্মুম করবে?

নাপাক হলেই গোসল করা ওয়াজিব। কেননা আল্লাহ তা'আলা বলেন : “তোমরা যদি অপবিত্র হও, তবে পবিত্রতা অর্জন কর।” (সূরা মায়িদা : ৬) কিন্তু রাতে যদি শীত প্রচন্ড হয় এবং ঠান্ডা পানিতে গোসল করতে সক্ষম না হয়, তবে সম্ভব হলে পানি গরম করে নিতে হবে। কিন্তু পানি গরম করার ব্যবস্থা না। থাকলে তায়াম্মুম করবে এবং সলাত আদায় করবে।