hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৫২

প্রশ্নঃ ১৫০) দ্বীনের দাওয়াত দিতে গিয়ে কি ফরয সলাত কাযা করা যায়?

এ ব্যাপারে কুরআন হাদীস কি বলে? নিশ্চয়ই নয়, কারণ দ্বীন তো হবে সলাত প্রতিষ্ঠার জন্য। দ্বীনের দাওয়াত দিতে গিয়ে যদি সলাতই না আদায় করি তাহলে আল্লাহ তাআলার কাছে এ দাওয়াতের কোনো দাম নেই। আগে সলাত তারপর সংগঠন। কোনো অবস্থাতেই সলাত ছেড়ে দেয়া যাবে না। পুরুষ দুই অবস্থায় সলাত ছেড়ে দিতে পারে।

১) পাগল হয়ে গেলে এবং

২) বেহুস হয়ে গেলে।

(৩) আর মহিলাদের পিরিয়ডের সময় মাফ আছে।

এছাড়া আর কোনো অবস্থাতেই সলাত ছাড়া যাবে না। আল্লাহ তা'আলা আখিরাতে সর্বপ্রথমই সলাতের হিসাব নিবেন।