hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৪৬

প্রশ্ন : ১৪৪) এক মাস ফরয সিয়াম (রোযা) পালন করার পর ঈদের পরের দিন সাক্ষী সিয়াম রাখলে হবে কি? কেউ কেউ বলে ঈদের পরের দিন সিয়াম রাখা হারাম এটা কি ঠিক?

ইসলামে সিয়ামের মধ্যে সাক্ষী (রোযা) সিয়াম বলতে কিছু নেই। ফরয শেষ হয়ে যাওয়ার পর রসূলে কারীম (ﷺ) বলেছেন শাওয়াল মাসে একটার পর একটা করে ছয়টি নফল সিয়াম যদি কেউ রাখে তাহলে সে যেনো সারা বছর সিয়ামই পালন করলো। ঈদের পরের দিন সিয়াম পালন করা হারাম নয়। এটা মানুষের বানানো কথা। এতে কুরআন হাদীসের কোনো প্রমাণ নেই।