hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৮৮

প্রশ্ন : ১৮৬) সন্তানকে দুগ্ধদানকারীনী কি সিয়াম ভঙ্গ করতে পারবে? ভঙ্গ করলে কিভাবে কাযা আদায় করবে? নাকি সিয়ামের বিনিময়ে খাদ্য দান করবে?

দুগ্ধদানকারীনী সিয়াম রাখার কারণে যদি সন্তানের জীবনের আশংকা করে অর্থাৎ সিয়াম রাখলে স্তনে দুধ কমে যাবে ফলে শিশু ক্ষতিগ্রস্থ হবে, তবে মায়ের সিয়াম ভঙ্গ করা জায়িয। কিন্তু পরবর্তীতে তার কাযা আদায় করে নিবে। কেননা এ অবস্থায় সে অসুস্থ ব্যক্তির অনুরূপ। যার সম্পর্কে আল্লাহ বলেন, “আর যে লোক অসুস্থ অথবা মুসাফির অবস্থায় থাকবে, সে অন্য দিনে (সিয়াম পালন করে) গণনা পূরণ করে নিবে।” (সূরা বাক্বারা : ১৮৫)

অতএব সিয়াম রাখার ব্যাপারে যখনই বাধা দূর হবে তখনই কাযা আদায় করবে। চাই তা শীতকালে অপেক্ষাকৃত ছোট দিনে হোক অথবা সম্ভব না হলে পরবর্তী বছর হোক। কিন্তু ফিদইয়া স্বরূপ মিসকীন খাওয়ানো জায়িয হবে না। তবে ওযর যদি চলমান থাকে অর্থাৎ সার্বক্ষণিক সিয়াম রাখার বাধা দেখা যায় যা। বাধা দূর হওয়ার সম্ভাবনা না থাকে, তখন প্রতিটি সিয়ামের বদলে একজন করে মিসকীনকে খাওয়াবে।