hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৫৯

নিকাব ও বিশ্লেষণ নিকাব এবং আমার বিবেক

সম্মানিত মা ও বোনেরা, এই বিষয়ে মুফাসসির ও মুজতাহিদগণের মধ্যে কিছুটা মতভেদ রয়েছে। কিছু সংখ্যক মুফাসির ও মুজতাহিদের মতে মুখমণ্ডল ঢাকা জরুরী নয় আবার কারো কারো মতে জরুরী। যা হোক, এই অধ্যায়ে আমরা দুই পক্ষের আলোচনাই তুলে ধরার চেষ্টা করেছি। এবার সিদ্ধান্ত যার যার, এই বিষয়ে কোন বাড়াবাড়ি করা ঠিক হবে না। তবে যারা একেবারেই পর্দা করেন বা নতুন পর্দা করা শুরু করেছেন তাদের উচিত হবে পর্দার উত্তম পন্থার দিকে ধাপে ধাপে এগিয়ে যাওয়া এবং কোন প্রকার তর্কে জড়িয়ে না পড়া।

এছাড়া নিকাবের উপর যদি আমরা আরো বিস্তারিত জানতে চাই তাহলে এই বইয়ের শেষে রেফারেন্সের বইগুলো পড়তে পারি যথা :

১) মুসলিম নারীর পর্দা

২) পরিবার ও পারিবারিক জীবন

৩) ইসলামের দৃষ্টিতে নিকাব

৪) www.islamhouse.net ইত্যাদি

বিশেষ অনুরোধ :

যারা নিকাব করি আর যারা নিকাব করি না তারা যেন নিকাব নিয়ে অবশ্যই কোন প্রকার তর্কে জড়িয়ে না যাই এবং একে অপরে তর্ক করে সম্পর্ক নষ্ট না করি, ভ্রাত্বিতবোধ নষ্ট না করি। কারণ ইসলামে ভ্রাত্বিতবোধ খুবই গুরুত্বপূর্ণ।

নিকাব কী?

নিকাব আরবী শব্দ, এই আলোচনায় “নিকাব” মুখ ঢেকে রাখার অর্থে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ পরিপূর্ণ পর্দার অংশ হিসেবে নিকাবকে বুঝানো হয়েছে।