hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ৮১

প্রশ্ন : ৭৭) পর্দার যুক্তি কি?

যৌন বিজ্ঞান একথা বলে যে পুরুষের যৌন ক্ষুধা নারীদের তুলনায় অনেক বেশী। শুধু তাই নয় পুরুষের যৌন উত্তেজনা অত্যন্ত ত্বরিত। নারীর প্রতি দৃষ্টি পড়ার সাথে সাথেই পুরুষের মধ্যে যৌন চেতনা জাগ্রত হয়। কিন্তু নারীদের বেলায় অবস্থা এর বিপরীত। পুরুষের পক্ষ থেকে উদ্যোগ ছাড়া সাধারণতঃ নারীদের যৌন উত্তেজনা সৃষ্টি হয় না। নারী দেহের প্রতিটি অংগ পুরুষের জন্য অত্যন্ত আকর্ষণীয় বলেই বেপর্দা নারী দেখলে পুরুষকে তার যৌন চেতনা দমন করতে বেগ পেতে হয়। স্রষ্টা নারীকে এতটা আকষর্ণীয় করে সৃষ্টি করেছেন। বলেই তার সৌন্দর্যকে পরপুরুষ থেকে নিরাপদ দূরত্বে রাখার জন্য পর্দার নির্দেশ দিয়েছেন।