hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ২৫৫

একটি সত্য ঘটনা

বাংলাদেশে আমাদের পরিচিত এক দ্বীনি ভাই তার স্ত্রীকে প্রায়ই অভিযোগ করেন যে, সে (স্ত্রী) বাসায় সবসময় কাজের বুয়ার মতো কাপড়-চোপড় পরিধান করে থাকে আর বাইরে কোথাও বের হওয়ার সময় ভাল ভাল ড্রেস পরিধান করে বের হয়। আসলে এটা একটা কমন দৃশ্য, অনেক নারীরাই বাসায় স্বামীর সামনে সাজগোজ করেন না কিন্তু বাইরে যাওয়ার সময় সেজেগুজে বের হন! বিষয়টা অপ্রিয় সত্য হলেও গভীরভাবে ভেবে দেখার বিষয়।

আবার বাংলাদেশে আমাদের পরিচিত একজন ধার্মিক ভাবীর অভিযোগ যে, “আপনারা তো শীতের দেশে থাকেন তাই পর্দা করা সহজ, ঐখানে আমি থাকলেও পুরোপুরি পর্দা করতাম, বাংলাদেশে খুব গরমতো তাই কুরআনের নির্দেশ মতো পুরোপুরি পর্দা করে চলা যায় না”। এটা সত্য কথা যে শীতের মধ্যে পর্দা করা সহজ এবং গরমের মধ্যে পর্দা করা। খুবই কঠিন এবং অনেক বড় ত্যাগ। আল্লাহর হুকুম পালন করার জন্য যারা প্রচন্ড গরমের মধ্যে পর্দা করেন আর যারা প্রচন্ড শীতের মধ্যে পর্দা করেন তাদের দুই গ্রুপের মধ্যে ত্যাগের যেমন কোয়ালিটি আছে তেমনি আখিরাতে রিওয়ার্ডেরও কোয়ালিটি হয়তো আছে। তাই যারা প্রচন্ড গরমের মধ্যে কষ্ট সহ্য করে আল্লাহর ভয়ে পর্দা করছেন তারা অবশ্যই রিওয়ার্ড বেশী পাবেন।

কোন দেশে গরম কত ডিগ্রি হবে তা মহান আল্লাহ অবশ্যই জানেন এবং জেনেই তিনি সকলের জন্য পর্দা ফরয করেছেন। যেমন সবচেয়ে গরম বেশী মধ্যপ্রাচ্যে আর পর্দা সকলের আগে ফরয হয়েছে ঐ জায়গায়। আবার সিংগাপুরে তো সারা বছরই গরম এবং সেখানে মালে নারীরা রীতি মতো পর্দা করে চলাফেরা করেন। এছাড়া ইউরোপ, নর্থ-আমেরিকা, আফ্রিকা ইত্যাদি দেশে গ্রীষ্মকালে। খুবই গরম। এবং যারা পর্দা করার তারা এর মধ্যেই আল্লাহর ভয়েই পর্দা করে থাকেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে সাহায্য করুন।