hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৩৪

প্রশ্ন : ১৩২) জাহান্নামের অধিকাংশ অধিবাসী হবে মহিলা- কথাটি কি ঠিক? ঠিক হয়ে থাকলে কারণ কি?

জাহান্নামের অধিকাংশ অধিবাসী হবে মহিলা- কথাটি ঠিক। কেননা নবী (ﷺ) একদা খুৎবা প্রদানের সময় তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, “হে নারী সমাজ! তোমরা বেশী বেশী করে সদাকা কর। কারণ আমি জাহান্নামের অধিকাংশকেই দেখেছি তোমাদের মধ্যে থেকে। জাহান্নামের অধিকাংশ অধিবাসী কেন মহিলাদের মধ্যে থেকে হবে- এই প্রশ্ন নবী (ﷺ) -কে করা হয়েছিল। তিনি বলেছেন, তোমরা বেশী পরিমাণে মানুষের উপর অভিশাপ করে থাক এবং স্বামীর সদাচরণ অস্বীকার কর। (সহীহ বুখারী) নবী (ﷺ) এই হাদীসে নারীদের বেশী হারে জাহান্নামে যাওয়ার কারণ বর্ণনা করেছেন। তারা বেশী পরিমাণে মানুষকে গালি-গালাজ করে, অভিশাপ করে, এবং স্বামীর অকৃতজ্ঞ হয়।