hadith book logo

নারীদের যে বিষয়গুলো না জানলেই নয়

লেখকঃ আমির জামান, নাজমা জামান • পরিচ্ছেদ সংখাঃ ১

পরিচ্ছেদঃ ১৯

প্রশ্ন : ১৫) ডাক্তারের সঙ্গে কি পর্দা করতে হবে?

বিশেষ প্রয়োজনে অর্থাৎ যেখানে জীবন যাওয়ার আশংকা রয়েছে সেখানে নারী ডাক্তার পাওয়া না গেলে পুরুষ ডাক্তারের কাছে যেতে কোন অসুবিধা নেই এবং তার নিকট থেকে চিকিৎসা নিতেও কোন অসুবিধা নেই। প্রয়োজনে পুরুষ ডাক্তার নারী রোগীর অপারেশন করতে পারে, তা যে কোনো অঙ্গেরই হোক না কেন। তবে বর্তমানে একটু খোজ করলেই নারীদের জন্য নারী ডাক্তার পাওয়া অসম্ভব নয়। যদি নারী ডাক্তার একান্তই না পাওয়া যায় সেক্ষেত্রে প্রয়োজন হলে পুরুষ ডাক্তার নারী রোগীর দেহের যে কোনো অংশ দেখতে ও স্পর্শ করতে পারে।